দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন তারা। এ সময় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষণা ছাড়াই অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলেও জানান তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইমা মারুফ বলেন, সায়েমকে সরিয়ে দেওয়ার খবর প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ করে আসছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন শুরু করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগের সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান তারা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দেন। পরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
যে আই